শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত শিক্ষকদের চাকরি স্থায়ী করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, ২০১১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক পদে ২৭ হাজার ৭২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে ১২ হাজার ৭০১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে পুলভুক্ত শিক্ষক হিসেবে অপেক্ষমাণ রাখা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এসব শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়নি। অবিলম্বে তাঁদের চাকরি স্থায়ী করার দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য দেন জাকির হোসেন, আলেয়া খাতুন, সাইফুন নাহার, গৌতম সরকার, রফিকুল ইসলাম প্রমুখ।