শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পে-স্কেলের দাবিতে গতকাল শনিবার ফেনী জেলা শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে কর্মসূচি শুরু হয়। এতে এক হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা শিক্ষক-কর্মচারীদের সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো বেতন স্কেলসহ সব ধরনের আর্থিক সুবিধা দেওয়ার দাবি জানান। জেলা শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলীর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডি এম একরামুল হক ও বাকবিশিস-এর জেলা সভাপতি অধ্যক্ষ মমিনুল হক প্রমুখ।