প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনা পার্কে অনুষ্ঠিত হয় এক মিলনমেলা। এই মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নাহিদ নিয়াজি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। নিজস্ব প্রতিবেদক।