শিক্ষকদের মৌন মিছিলে ছাত্র ও শ্রমিক লীগের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষকে গালিগালাজ করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষকেরা মৌন মিছিল করেন।এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান খান-সমর্থিত ছাত্রলীগ ও শ্রমিক লীগের একটি অংশ মিছিলে বাধা দেয় এবং শিক্ষকদের কলেজ ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশপ্রহরায় বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষকেরা সীমিত আকারে কলেজমাঠে মৌন মিছিল করেন।পাভেলুর রহমান খান বলেন, ‘অধ্যক্ষকে অপমান করার ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমি সব সময় শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করে থাকি। তবে কলেজের কিছু কুচক্রী শিক্ষক এসব ঘটনার জন্ম দিচ্ছেন বলে আমার ধারণা। এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত।’