শিক্ষকদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে সেরা শিক্ষকদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তনে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।