প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার হলে শিক্ষকদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর অসৌজন্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, ১১ আগস্ট অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। সেদিন পরীক্ষার হলে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন কয়েকজন পরীক্ষার্থী। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাধর হোক, তাঁদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।