শিক্ষকদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় বেতনকাঠামোয় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং স্বতন্ত্র বেতনকাঠামোর দাবিতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে। বক্তারা লিখিত বক্তব্যে বলেন, অবিলম্বে তাঁদের দাবি না মানলে সরকারি শিক্ষকেরা কঠোর আন্দোলনে যাবেন। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক আলী বেলাল প্রমুখ বক্তব্য দেন।