রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ডিন ও একাডেমিক কাউন্সিলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ভেঙে গেছে। জামায়াতপন্থী শিক্ষকদের বয়কটের আহ্বান জানিয়ে মূলধারার বিএনপিপন্থী শিক্ষকেরা নতুন একটি মঞ্চ গঠন করেছেন।গত বুধবার রাতে ‘জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’ নামের ওই মঞ্চ গঠন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জামায়াতপ্রীতির অভিযোগ তুলে সাদা দল থেকে শতাধিক শিক্ষক বের হয়ে গিয়ে নতুন ওই পরিষদ গঠন করেন।বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম মিঞাকে আহ্বায়ক করে ৫১ সদস্যের ওই কমিটি গঠিত হয়। তাঁরা আসন্ন নির্বাচনে সোনালি প্যানেল থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মিঞাসহ বিএনপিপন্থী আরও কয়েকজন শিক্ষক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।