শিক্ষকদের সুবিধা দিতে নতুন নীতিমালা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে শিক্ষকদের সুবিধা বাড়ানোর জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর বিবি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহামেদ প্রমুখ।