শিক্ষকদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ফরিদপুর জেলা শাখা। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি প্রস্তাবিত পে-স্কেল শুধু সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য বলে অর্থমন্ত্রীর ঘোষণায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা মর্মাহত হয়েছেন। তাই এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করন।