শিক্ষকদের স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এক ধাপ নিচের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ ও পদোন্নতিসহ ১২ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন নীলফামারী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। গত বুধবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ নীলফামারী জেলা শাখার নেতারা জেলা প্রশাসক জাকীর হোসেনের কাছে এই স্মারকলিপি দেন। এর আগে ওই শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন সন্তোষ কুমার রায়, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আমিনুল হক, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, আমিনার রহমান, আরিফ হোসেন প্রমুখ।