শিক্ষকদের ১০০ টাকা বাড়িভাড়া অপমানজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, স্থগিত টাইম স্কেল বাস্তবায়ন ও শিক্ষক হয়রানি বন্ধ করাসহ দাবি পূরণ করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৫ অক্টোবর ঢাকায় সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গতকাল দিনাজপুরে শিক্ষকদের এক সমাবেশে ওই ঘোষণা দেন। ঐক্যজোটের দিনাজপুর জেলা শাখা ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে চেয়ারম্যান বলেন, শিক্ষকেরা চরমভাবে অবহেলিত ও নির্যাতিত। কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের টাইম স্কেল হঠা ৎ বন্ধ করে দেওয়া হয়েছে। মাসে বাড়িভাড়া বাবদ শিক্ষকদের যে ১০০ টাকা দেওয়া হয় এটা অত্যন্ত অপমানজনক। জেলা শাখার আহ্বায়ক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ অধ্যক্ষ সমিতির সভাপতি সাবেক সাংসদ নুর আফরোজ, ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, বাহা উদ্দিন, আবদুল মতিন, ইউসুফ আলী, জসীম উদ্দীন আহম্মেদ, মো. কামরুজ্জামান, রকিব উদ্দীন, আবদুল হাকিম, কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব আজিজুল হক, জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্যসচিব মো. আবদুর রাজ্জাক, মিজানুর রহমান, মো. মোখলেছুর রহমান, মো. মাহমুদুল হক প্রমুখশিক্ষকেরা বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়। সমাজের মেরুদণ্ড তাঁরাই তৈরি করেন। সেই শিক্ষক সমাজকে বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তাঁরা অভিযোগ করে বলেন, স্কেলে শিক্ষকদের প্রণোদনা ও চিকি ৎ সা ভাতা দেওয়া হচ্ছে না। উ ৎ সব ভাতা যা দেওয়া হয় তাতে একজোড়া জুতাও কেনা যায় না।