শিক্ষকনেতা আতিয়ার রহমান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হূদেরাগে আক্রান্ত হয়ে গত রোববার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন। তিনি মুন্সিগঞ্জের রামপাল এনবিএম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বাংলাদেশ শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতিয়ার রহমানের মরদেহ গতকাল সকাল ১০টায় সেগুনবাগিচায় সমিতির কার্যালয়ে নেওয়া হয়। এরপর বেলা ১১টায় জাতীয় টেনিস ফেডারেশন কমপ্লেক্সে প্রথম জানাজা শেষে মরদেহ তাঁর কর্মস্থল মুন্সিগঞ্জের এনবিএম উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়। জন্মস্থান ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।