শিক্ষকনেতাকে হত্যার হুমকির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।এদিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাও ওই হুমকির প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে গতকাল এক লিখিত বিবৃতি দিয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক এস এম আবু বকর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসনে আরা পারভীন স্বাক্ষরিত ওই বিবৃতিতেও যুদ্ধাপরাধের বিচার দাবি করা হয়। গত বৃহস্পতিবার অধ্যাপক আনন্দ কুমার সাহাকে হত্যার হুমকি দেওয়া হয়।