শিক্ষকবাস পোড়ানোর ঘটনায় ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ ওই বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গতকাল বুধবার নগরের কসমোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মুজিবুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহফুজুর রহমান ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হোসেন। পুলিশ জানায়, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসার নেতৃত্বে পাঁচলাইশ ও খুলশী থানা পুলিশের একটি দল এই তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা ছাত্রলীগের কর্মী এবং গত ১৮ এপ্রিল ষোলশহর দুই নম্বর রেলগেটের কাছে একটি শিক্ষকবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত।