প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষকসংকট নিরসন, স্নাতকে (অনার্স) নতুন বিষয় চালু, ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
ক্যাম্পাসের কড়ই তলায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে বক্তব্য দেন এলটন চাকমা, রনেল দেওয়ান, মংসাই মারমা, সোনায়ন চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, কলেজে যেখানে ৪৬ জন শিক্ষক থাকার কথা, সেখানে ২৮ জন শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছেন। কলেজে শ্রেণিসংকট রয়েছে, শিক্ষার্থীদের যাতায়াতের বাস নেই। ছাত্রাবাস না থাকায় দূরের ও দুর্গম এলাকার শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা বলেন, পাহাড়ে মেডিকেল কলেজ বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়ানো ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।