শিক্ষকসহ তিনজনের নামে আইসিটি আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা হয়েছে। একই দিন এই আইনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক আ.লীগ নেতা।
বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া ছাত্রলীগের একজন নেতা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার জিগরী বিল গোপালহাটি গ্রামের শিক্ষক আনিসুর রহমান (৪০) ও সাহিনুর রহমানের (৩৫) ফেসবুক পেজে গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করা হয়। ঘটনার ৬ মাস ১০ দিন পর উপজেলা ছাত্রলীগের সদস্য এস এম রনোসহ কয়েকজন বিষয়টি লক্ষ করেন।
কসবায় করা মামলায় জেলা যুবলীগের সদস্য তসলীমুর রেজাকে আসামি করা হয়েছে।এজাহারে বলা হয়, তসলীমুর রেজার ফেসবুকের স্ট্যাটাসটিতে দেশে-বিদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এমনকি কসবা-আখাউড়া থেকে নির্বাচিত সাংসদের স্বচ্ছ ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।