শিক্ষকসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের ছোট বয়রা এলাকার ইসলামি স্কুল সড়কের নিজ বাসা থেকে ইসলামিয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোল্লা মনিরুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রাম থেকে পুলিশ গতকাল সকাল ১০টার দিকে সৈয়দ আলী (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
পারিবার ও স্কুল সূত্রে জানা যায়, গত শুক্রবার স্ত্রী ও মেয়েকে নগরের বাগমারা এলাকায় শ্বশুরবাড়িতে রেখে মনিরুল বিকেলে বাড়ি ফিরে আসেন। নিহত ব্যক্তির শ্যালক মেহিদী হাসান বলেন, গতকাল সকালে আপা বাড়িতে গিয়ে দুলাভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রাম থেকে উদ্ধার করা সৈয়দ আলীর বাড়ি বেতাগী উপজেলার খোন্তাকাটা লক্ষ্মীপুরা গ্রামে। তাঁর বাবার নাম এন্তে আলী।
সকালে টেপুরা গ্রামের শাহজাহান মাদবরের বাড়ির পুকুরপাড়ে একটি রেইনট্রিগাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।