শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহীদ লে. আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের অপসারণ ও বিচার দাবিতে গতকাল বুধবার সকালে গফরগাঁও-ধলা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন দিয়ে সড়ক অবরোধ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিদ্যালয়ের চেয়ার-টেবিল ও কয়েকটি শ্রেণিকক্ষের দরজা-জানালা ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়। বিদ্যালয়ের গতকালের নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা হয়নি। বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি এক নারী সহকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগে উপজেলার রসুলপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ের ১০ জন শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় সাংসদ ফাহমি গোলন্দাজ ও স্থানীয় শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
সাংসদের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে কামাল উদ্দিন বিদ্যালয়ে আসছেন না। তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আন্দোলনকারীদের শান্ত করা হয়েছে।’