চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে জহিরুলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ক্লাস বর্জন, মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেন তাঁরা।শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। পাশাপাশি তিনি নানা অনিয়মের সঙ্গে জড়িত।শিক্ষার্থীরা সকালে মিছিল শেষে শিক্ষক জহিরুলকে অপসারণের দাবিতে কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর ডাকযোগে স্মারকলিপি পাঠিয়েছেন। এর আগে অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবরও তাঁরা স্মারকলিপি দেন।জানা গেছে, গতকাল সকালে একই দাবিতে শিক্ষার্থীরা সকালে ক্লাস বর্জন করে বের হয়ে আসেন। পরে তাঁরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ ও অবস্থান ধর্মঘট করেন। কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অবস্থান ধর্মঘট থেকে লাগাতার ক্লাস বর্জনের হুমকি দেওয়া হয়। একই দাবিতে কাল মঙ্গলবার শহীদ মিনারে সংহতি সমাবেশ ডাকা হয়েছে।এর আগে বৃহস্পতিবার দুপুরে একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।