শিক্ষকের অভাবে বিপাকে পাঁচ হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকসংকটে বরগুনা সরকারি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বিপাকে পড়েছেন। কলেজে শিক্ষকের ৪৬টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২৪ জন। কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষকের অভাবে তাদের ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাস ঠিকমতো করানো যাচ্ছে না। ফলে বিজ্ঞানের শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারছে না।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা—এ সাতটি বিষয়ে সমঞ্চান শ্রেণী খোলা হয়। এরপর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সমঞ্চান শ্রেণীর সাতটি বিষয়ের জন্য ৩১ জন শিক্ষক থাকার কথা। সেখানে আছে ১৭ জন। বাকি ১৪টি শিক্ষকের পদ ২০০৯ সাল থেকে শূন্য। এর মধ্যে বাংলা বিভাগে দুটি, ইংরেজি বিভাগে একটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুটি, ইসলামের ইতিহাস বিভাগে তিনটি, অর্থনীতিতে একটি, হিসাববিজ্ঞানে দুটি ও ব্যবস্থাপনায় তিনটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া দর্শন, ইতিহাস, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞানে ও কম্পিউটার বিষয়ে একটি করে আটটি পদ শূন্য আছে। রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার ও ইংরেজি বিভাগের মাঈনুল জানান, শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলেও প্রায় শিক্ষকের দেখা মেলে না। বাংলা বিভাগের শিক্ষার্থী আমিনা আক্তার ও স্বর্ণা জানান, প্রতিদিন তাঁদের কমপক্ষে তিনটি বিষয়ে ক্লাস হওয়ার কথা, সেখানে একটি ক্লাস হচ্ছে। এ ছাড়া এইচএসসি ও স্নাতক পর্যায়ে প্রতিদিন আটটি ক্লাস হওয়ার কথা থাকলেও একটির বেশি হচ্ছে না। এরপর বিভাগের সব কাজই দুজন শিক্ষককে করতে হচ্ছে। একই অবস্থা ইংরেজি বিভাগের। এ বিভাগে তিনজন শিক্ষক থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে আছে। ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঈশিতা ও রেদোয়ান জানান, শিক্ষকের অভাবে ইংরেজি বিভাগে প্রায় প্রতিবছর ফল বিপর্যয় ঘটে। তাঁরা এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরাও হিমশিম খাচ্ছে। আর কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক না থাকায় এ বিভাগটি প্রায় অচল হয়ে আছে। বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক লিয়াকত জুয়েল জানান, বাংলা বিভাগের চারটি পদের দুটিই শূন্য। ফলে অতিরিক্ত ক্লাস নিয়েও এগোনো যাচ্ছে না।অধ্যক্ষ আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে কলেজে শিক্ষকসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সাতটি সমঞ্চান ও একটি মাস্টার্স বিষয় এবং এইচএসসি ও স্নাতক শ্রেণীর বিপুল পরিমাণ শিক্ষার্থীর পাঠদান কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে লিখিতভাবে প্রতি মাসে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না।’