শিক্ষকের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড্ডায় তোবা গ্রুপের কারখানার সামনে শ্রমিক আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এসে লিখিতভাবে ক্ষমা চান তিনি।
সূত্র জানায়, উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতা ও পুলিশের চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠকে ক্ষমা চান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। এ সময় রমনা অঞ্চলের সহকারী উপকমিশনার (এডিসি) শিবলী নোমান, সহকারী কমিশনার (এসি) আনোয়ার হোসেন ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ওসি এম এ জলিল দোষ স্বীকার করে বলেন, ‘এ ধরনের ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। এ ঘটনার জন্য আমি দুঃখিত।’ তিনি ক্ষমা চেয়ে কাগজে সই করেন।
বৈঠকে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।