প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের হাতে সহকারী প্রক্টর, কর্মচারী, পুলিশসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িত আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি জসিমকে গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।১৭ মার্চ রাতে বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে ওই হামলা চালায়। এ ঘটনায় ওই রাতেই ময়মনসিংহ মডেল থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ২৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় গতকাল বিকেলে আরমানকে গ্রেপ্তার করা হয়। আরমান পুলিশের তালিকায় ময়মনসিংহের শীর্ষস্থাীয় সন্ত্রাসী।