প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কাল বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বেলা ১১টায় জরুরি সভা করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি ওই সব সিদ্ধান্তের কথা জানায়। একই দাবিতে শিক্ষক সমিতি গতকাল সকালে জরুরি সভা ও দুইটার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল বের করে। গত বুধবার রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষার্থী, কর্মচারী, পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়।