শিক্ষকের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দুটি স্কুলব্যাগে রাখা ১০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন দেলোয়ার হোসেন, তিনি নিজেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠি উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক বলে পরিচয় দিয়েছেন। গতকাল শনিবার জেলা শহরের উপকণ্ঠে মাটিডালি এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

বর্ধনকুঠি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক জানান, দেলোয়ার হোসেন তাঁর বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক।

বগুড়া শহরের ফুলবাড়ী ফাঁড়ির এসআই হারুনুর রশীদ বলেন, দুই মোটরসাইকেল আরোহীর কাছে দুটি স্কুলব্যাগ দেখে সন্দেহ হয়। পরে  ব্যাগ দুটি তল্লাশি করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ফেনসিডিল ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।