শিক্ষকের কাণ্ড ও কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনকালে হাতেনাতে আটক মো. ইসমাইল নামে এক মাদ্রাসাশিক্ষককে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান এ সাজা দেন।
দণ্ড পাওয়া ইসমাইল উপজেলার কেশারপাড় গ্রামের আরবের রহমানের ছেলে। গতকাল তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শুক্রবার বিকেলে কেশারপাড় হাফেজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে ইসমাইলকে হাতেনাতে আটক করা হয়। এরপর রাত আটটার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।