শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলহাজ ঝুনু মিয়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিদ্যালয়ের এক শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে এই সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন মোস্তফা রকিব ভূঁইয়া (২৭)। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন সহকারী শিক্ষক মোস্তফা রকিব ভূঁইয়া। ওই ছাত্রী গত সোমবার বিকেলে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা আহমদ পলির কাছে লিখিত অভিযোগ দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ থানার পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে মোস্তফা রকিব ভূঁইয়াকে আটক করে নিয়ে আসে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ অফিস