প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে এই দণ্ড দেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হাসান। দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. সালাউদ্দীন। তিনি শহরের একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হয়রানির শিকার ওই শিক্ষার্থী জানায়, সে ও তার তিন সহপাঠী শিক্ষক সালাউদ্দীনের বাসায় প্রাইভেট পড়ে। গতকাল মঙ্গলবার সকাল আটটায় পড়া শেষে তিন সহপাঠী চলে গেলে শিক্ষক তাকে জড়িয়ে ধরেন এবং অশোভন আচরণ করেন। এ সময় তার চিৎকার শুনে লোকজন গিয়ে শিক্ষককে ধরে ফেলেন। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান গিয়ে ওই শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেন।