শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার কেন্দ্রে মুঠোফোনে কথা বলার দায়ে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু তালেবকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম দুপুর সাড়ে ১২টায় উপজেলার নান্দেড়াই কামিল মাদ্রাসার জেডিসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় কক্ষ পরিদর্শক আবু তালেব মুঠোফোনে কথা বলছিলেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ মাহমুদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ড দেন। শিক্ষক আবু তালেবকে কারাগারে পাঠানো হয়েছে।