শিক্ষকের জামিন হয়নি গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী ধর্ষণের অভিযোগে করা মামলায় শিক্ষক মিশকাত হোসেনকে জামিন না দিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা বাজারের আশা কোচিং সেন্টারের শিক্ষক মিশকাত হোসেন হাইকোর্টে এসে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালত তাঁকে জামিন না দিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেন। গত ২৫ মে আশা কোচিং সেন্টারের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিশকাত হোসেনের বিরুদ্ধে ১ জুন রামপাল থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। অভিযোগে বলা হয়, ওই দিন ক্লাসের পর সাজেশন ও গাইড দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে কোচিং সেন্টারে অপেক্ষা করতে বলেন শিক্ষক মিশকাত হোসেন। পরে ঝড়-বৃষ্টি শুরুর সুযোগে একপর্যায়ে তাকে জোর করে ধর্ষণ করেন ওই শিক্ষক।