শিক্ষকের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক দেওয়ার দাবিতে শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম চরোসুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রোববার থেকে ধর্মঘট শুরু করেছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুদ্রকর ইউনিয়নের এই বিদ্যালয়ে শিক্ষকের ছয়টি পদ ছিল। কর্মরত ছিলেন চারজন। ২০১১ সালের ১ মার্চ সহকারী শিক্ষক রামকৃষ্ণ সাহাকে প্রেষণে কাশাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়। ২০১২ সালের ১১ আগস্ট বিদ্যালয়ে শিক্ষকের পদ কমিয়ে চারটি করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১ সেপ্টেম্বর রামকৃষ্ণ সাহার প্রেষণ বাতিল করে তাঁকে এই বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেন। তিনি এখনো বিদ্যালয়ে যোগদান করেননি। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল। এ কারণে বিদ্যালয়ে শিক্ষক না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গতকাল থেকে ধর্মঘটের ডাক দেয়।
প্রধান শিক্ষক রণজিৎ কুমার দাস বলেন, ‘শিক্ষকসংকট থাকায় শিশুদের সঠিকভাবে পাঠদান করানো যাচ্ছে না।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দু-এক দিনের মধ্যে ওই বিদ্যালয়ে একজন শিক্ষক দেওয়া হবে।