শিক্ষকের পিটুনিতে ছাত্রের হাড় ফেটে গেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে প্রধান শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রের হাড় ফেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ওই ছাত্রকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত ছাত্র পাপ্পু বড়চওনা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। পাপ্পুর মা পারভীন আক্তার বলেন, ‘গত মঙ্গলবার কোচিং ক্লাসে পড়া না পারার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন আমার ছেলেসহ কয়েকজন ছাত্রকে মোটা লাঠি দিয়ে পেটান। ওই রাতেই আমার ছেলে ব্যথায় কান্নাকাটি শুরু করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাপ্পুকে গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, তার হাতের হাড় ফেটে গেছে।’সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান জানান, পাপ্পুর বাঁ হাতের হাড় ফেটে গেছে।প্রধান শিক্ষক আফাজ উদ্দিন পিটুনির কথা স্বীকার করে বলেন, ‘তাকে সামান্য বেত্রাঘাত করা হয়েছে। এতে হাড় ফেটে যাওয়ার কথা নয়।’