শিক্ষকের পিটুনিতে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় গতকাল রোববার শিক্ষকের লাঠির বেধড়ক আঘাতে ১০ বছরের শিশু মনিরের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি পল্লবীর বাউনিয়াবাদের শাহীন স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে। শিশুটির চাচা রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, মনির তার মা-বাবার সঙ্গে বাউনিয়াবাদের লালমাটিতে থাকে। রোজায় স্কুল বন্ধ থাকায় মনির হোসেন বাউনিয়াবাদের শাহীন স্কুলের দ্বিতীয় তলায় হেলালউদ্দিন নামে এক শিক্ষকের কাছে মাসিক ৫০০ টাকায় আরবি শিখছে।