শিক্ষকের পিটুনির শিকার দুই ছাত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছাটপানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়েজ উদ্দিনের বেধড়ক পিটুনির শিকার দুই শিশুশিক্ষার্থী হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে।মঙ্গলবার ক্লাসে অঙ্কে ভুল করায় তাদের পিটিয়েছেন ছাটপানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন। পিটুনির শিকার ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুরভী ও সাবিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।গতকাল বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, তীব্র ব্যথায় ছটফট করছে উপজেলার পানবাড়ী গ্রামের খায়রুল আলমের মেয়ে সুরভী আক্তার (১০) ও একই গ্রামের শাহ আলমের মেয়ে সাবিনা ইয়াছমিন (১০)। তাদের পিঠে ও পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন।সুরভীর মা খায়রুন্নাহার বলেন, ‘মঙ্গলবার স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে সুরভী। সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করাই। স্কুলের শিক্ষক এমনভাবে মারধর করছেন, তাতে কীভাবে সন্তানদের লেখাপড়া করাব।’জানতে চাইলে ময়েজ উদ্দিন একে নিছক দুর্ঘটনা বলে উল্লেখ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেঞ্চদ বলেন, ‘মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লা বলেন, ‘বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’