শিক্ষকের বদলি ঠেকাতে শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক শিক্ষকের বদলি ঠেকাতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। এর আগে শিক্ষার্থীরা কয়েকটি শ্রেণীকক্ষ ভাঙচুর করে ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন।প্রত্যক্ষদর্শী ও ইনস্টিটিউট থেকে জানা গেছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের প্রশিক্ষক রফি উদ্দিন আহম্মদ ২০ বছর ধরে শিক্ষকতা করছেন। গত মঙ্গলবার তাঁকে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়। খবর পেয়ে গতকাল সকালে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বদলি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন।
অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।