শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে স্কুল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়বৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা বিদ্যালয়টি বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক আদেশে মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোতাহার হোসেনকে অন্যত্র বদলি করা হয়। গত রোববার মোতাহার হোসেন নতুন কর্মস্থলে যোগদান করেন। বিষয়টি জানাজানি হলে গতকাল সকাল ১০টার দিকে শতাধিক অভিভাবক এসে ক্লাস থেকে তাঁদের ছেলেমেয়েদের বের করে নিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুলটি বন্ধ করে দেন।