শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় সরকারি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের বদলির নোটিশ পাঠানো হয়। নোটিশে তাঁকে ১ এপ্রিল পিরোজপুরের কাউখালী কে জি ইউনিয়ন সরকারি উচ্চবিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এ খবর শোনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ওই বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসে। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে আরিচা ঘাট এলাকা প্রদক্ষিণ করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন ফজিলা বলেন, ‘শিক্ষক আবুল কালাম আজাদের বদলির আদেশের নোটিশ পেয়েছি। এ বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু সরকারি আদেশ আমাদের মানতেই হবে।’