শিক্ষকের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় চুরি হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে এই চুরি হয়। নগরের লালখান বাজার এলাকার হাইলেভেল সড়কের একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষক মো. মাইনুদ্দিন। গতকাল সকালে তিনি ও তাঁর স্ত্রী বাসা থেকে বের হয়ে যান। পরে দুপুর একটায় বাসায় ফিরে তাঁর স্ত্রী দেখতে পান ঘরের দুটি তালাই ভাঙা।