শিক্ষকের বাসায় হামলাকারী ছাত্রলীগের সেই কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মো. ইলিয়াস হোসেন বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করলে তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, গতকাল সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঢাকা লিয়াজোঁ অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের সভাপতি অধ্যাপক আমির হোসেন খানের সভাপতিত্বে ওই বৈঠক হয়। সন্ধ্যা ছয়টায় শুরু হয়ে বৈঠক চলে রাত আটটা পর্যন্ত। বৈঠকে সিন্ডিকেটের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা মতৈক্যের ভিত্তিতে ইলিয়াসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একাধিক সদস্য ইলিয়াসকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ এনে গত ২৪ জানুয়ারি ইলিয়াস একই বিভাগের প্রভাষক মশিউর রহমানের কোটবাড়ির গন্ধমতী আবাসিক এলাকার বাড়িতে হামলা চালান।