শিক্ষকের বাসায় হামলার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মশিউর রহমানের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির ছায়াদুল্লাহকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। গতকাল মঙ্গলবার উপাচার্যের সঙ্গে শিক্ষকদের এক বৈঠকে ওই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।জানা গেছে, গত সোমবার বিকেলে প্রভাষক মো. মশিউর রহমানের কোটবাড়ীর গন্ধমতি আবাসিক এলাকার বাসায় সন্ত্রাসী হামলা চালায় একই বিভাগের এক শিক্ষার্থী। পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ এনে ওই শিক্ষার্থী এ হামলা চালায়।