প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলায় এক স্কুলশিক্ষকের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ২ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, একটি আইপিএসসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। কলারোয়া পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আবদুল মোমেনের বাঁকাল শেখপাড়া এলাকার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। শেখ আবদুল মোমেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল দিবাগত রাত তিনটার দিকে তাঁদের দোতলা বাড়ির কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা বাড়ির সবাইকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল নিয়ে চলে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।