শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদরের আদালতপাড়ায় গত মঙ্গলবার রাতে এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকার, তিন লক্ষাধিক টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ওই বাড়ির গৃহপরিচারিকা ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির শিকার ওই শিক্ষকের নাম তছলিমা খাতুন। তিনি শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তছলিমার স্বামী কামরুল হাসান জানান, রাত তিনটার দিকে মুখোশধারী ১০-১২ জন ডাকাত চাপাতি, ছুরি, দা নিয়ে বাড়িতে ঢোকে। তারা গৃহপরিচারিকার সহায়তায় প্রথমে তাঁর নিচতলার ভাড়াটিয়া ব্যবসায়ী শাহান শাহর বাসায় ঢোকে। এ সময় ডাকাতেরা শাহান শাহের স্ত্রী কণাকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে আট ভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুট করে। এতে বাধা দিলে তারা কণার হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। এরপর তারা গৃহকর্মীকে সঙ্গে নিয়ে তিনতলায় তাঁদের (কামরুল) ফ্ল্যাটে ঢোকেন। তারা অস্ত্রের মুখে শিক্ষককে জিমিঞ্চ করে আলমারি ভেঙে ২২ ভরি স্বর্ণালংকার, তিন লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।