শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেন।
নাচোল থানার ওসি সাঈদ ইকবাল জানান, ওই শিক্ষক তাঁর বিদ্যালয়ের এক ছাত্রীকে মডেল টেস্ট পরীক্ষা শেষে গুদামঘরে পাঠান বই আনার জন্য। কিছুক্ষণ পর বিদ্যালয়ের পিয়নকে বাইরে পাহারা রেখে ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলার বাদী অভিযোগ করেন।