শিক্ষকের বিরুদ্ধে মারপিটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলঝলি আদর্শ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিচারের দাবি করে অভিভাবকেরা গতকাল সোমবার পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।অভিযোগে জানা গেছে, ওই শিক্ষক প্রায় পাঠ্যবই-বহির্ভূত প্রশ্ন করে ছাত্রীদের বিব্রত করেন। ২৬ জুন সপ্তম শ্রেণীর ক্লাসে গিয়ে পাঠ্যবই-বহির্ভূত প্রশ্ন করেন। এর উত্তর দিতে না পারায় তিনি শিরিন আক্তার, হিমু, মমতাজ, রুনা ও রানী নামের পাঁচ ছাত্রীকে বেধড়ক মারপিট করেন। গুরুতর আহত শিরিন আক্তারকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হবে।