শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।গতকাল বুধবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠকে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগে জানা গেছে, ওই শিক্ষক বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করেছেন। ১ এপ্রিল শিক্ষার্থীরা এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত শিক্ষক বলেন, ‘প্রাইভেট পড়ানো নিয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে আমার দ্বন্দ্ব রয়েছে। এ কারণে তাঁরাই বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করছেন। ছাত্রছাত্রীদের ভয়ে এখন বিদ্যালয়ে যেতে পারছি না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান জানান, তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।