শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা প্রকাশ হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন এবং শেষে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার সকালে উপজেলার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে আপত্তিকর কথাবার্তা বলেন এবং যৌন হয়রানি করেন। এ সময় অফিস কক্ষে ওই শিক্ষক ছাড়া আর কেউ ছিলেন না। শিক্ষক ঘটনাটি প্রকাশ না করার জন্য ছাত্রীকে হুমকি দেন। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি প্রকাশ করলে তার অভিভাবক ও এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। ওই দিন বিকেলে বিদ্যালয় ছুটির শেষে ঘটনার সুরাহা করার জন্য প্রধান শিক্ষক এলাকার লোকজনকে নিয়ে বসেন। এ খবর জানতে পেরে এলাকার কয়েক শ লোক বিদ্যালয় চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে। রোববার লোকজন নিয়ে বসলেও কোনো সুরাহা হয়নি। পরে সুবিধাজনক সময়ে বসে একটা ব্যবস্থা নেওয়া হবে।