শিক্ষকের বেত্রাঘাতে চার ছাত্র হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়েছে ওই বিদ্যালয়ের চারজন ছাত্র। এ নিয়ে অভিভাবকেরা প্রধান শিক্ষকের অপসারণ চেয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।স্কুলের ছাত্র ও অভিভাবকেরা জানান, প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন দুপুরে দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের মাঠ থেকে কয়েকটি সিমেন্টের বস্তা শ্রেণীকক্ষে নেওয়ার নির্দেশ দেন। এতে অপারগতা প্রকাশ করলে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদিন, ইমরান হোসেন, আকাশ ও সাইফুল ইসলাম নামের চার ছাত্রকে বেত দিয়ে পেটান। এতে তারা মাটিতে পড়ে যায়। পরে অভিভাবকেরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন জানান, প্রধান শিক্ষক হিসেবে যেটুকু শাসন করা দরকার তা করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকেরা তাঁকে যথেষ্ট অপমান করেছেন বলে তিনি জানান।