শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসার ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মাদ্রাসাশিক্ষকের বেত্রাঘাতে ইকবাল মিয়া (৮) নামের এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকচ্ছ সিরাজবাগ রহিমুননেছা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইকবাল ওই মাদ্রাসার হাফেজি বিভাগের আবাসিক ছাত্র এবং উপজেলার কালিকচ্ছ নন্দীপাড়ার সাদু মিয়ার ছেলে। গত বুধবার রাতে শিক্ষক আশিকুর রহমান ইকবালকে বেত্রাঘাত করেন। গতকাল সকালে আবার তাকে বেত্রাঘাত শুরু করেন ওই শিক্ষক। এ সময় তার চিৎকারে মাদ্রাসার অন্য ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় শতাধিক লোক মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে গালমন্দ করেন। এ সময় ওই শিক্ষক মাদ্রাসা ছেড়ে পালিয়ে যান। ইকবাল জানায়, মাদ্রাসার দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে শিক্ষক তাকে বেত্রাঘাত করেছেন। সে আসলে টাকা চুরি করেনি। শিক্ষক আশিকুর রহমান ইকবালকে বেত্রাঘাত করে আহত করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা ওস্তাদ ও শিক্ষকের ব্যাপার। তারপর তো কমিটিই আছে। আপনারা এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না।’মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন বলেন, ‘আমি মাদ্রাসায় ছিলাম না। বেত্রাঘাত করার ঘটনাটি বড় ধরনের অন্যায়। ওই শিক্ষককে বহিষ্কার করব।’ সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আনিছুজ্জামান খান জানান, তিনি সরাইল থানার পুলিশকে ওই শিক্ষককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।