শিক্ষকের বেধড়ক পিটুনিতে তিন স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় তিন ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। সদর উপজেলার তজুলপুর জি সি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।আহত তিনজন হলো: বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রেফায়েত করিম, আবু রায়হান ও আবদুর রহিম।রেফায়েত করিম ও আবু রায়হান জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তারা সমাজবিজ্ঞানের ক্লাসে ছিল। এ সময় গণিতের শিক্ষক আশাবুর রহমান হঠাৎ তাদের তিনজনকে বিদ্যালয়ের কার্যালয় কক্ষে ডেকে নিয়ে যান। কোনো কিছু জিজ্ঞাসা না করেই তিনি লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে তারা অসুস্থ হয়ে পড়লে তিনি ক্ষান্ত হন। পিটুনিতে তাদের প্রত্যেকের নিতম্ব, ঊরু ও হাতে প্রচণ্ড আঘাত লেগেছে। পরে তারা বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়।তবে গণিতের শিক্ষক আশাবুর দাবি করেন, গত মঙ্গলবার বাড়ি ফেরার পর পথে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর জাহিদ হাসানের সঙ্গে ওই তিন ছাত্রের বচসা হয়। জাহিদের বাবা নূরুল হক সম্পর্কে কটূক্তিও করে তারা। পরে নুরুল হক ওই বিষয়ে তাঁর কাছে অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর ওই তিন ছাত্রকে অফিসকক্ষে ডেকে নিয়ে তিনি লাঠি দিয়ে কয়েকটি আঘাত করেছেন।