শিক্ষকের ভুল, পরীক্ষার্থীর কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরী কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র মো. আবদুর রহমান আলিম পরীক্ষায় অংশ নিতে পারেনি। ফরম পূরণ করা সত্ত্বেও মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলের কারণে এ অবস্থা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত আলিম পরীক্ষা দেওয়া হয়নি তার। এতে শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ায় তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও বিশেষ ব্যবস্থায় তাকে পরীক্ষায় অংশ নেওয়ার দাবি জানান।উপজেলার মধ্য কেরোয়া গ্রামের লেদু মিয়া ব্যাপারীর ছেলে আবদুর রহমান লিখিত অভিযোগে জানান, তিনি ওই মাদ্রাসার ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র। তার রেজি. নম্বর ৪১৭৯৪০। মাদ্রাসার ছাত্রদের ফরম পূরণ শুরু হলে তিনি কর্তৃপক্ষের নিয়মানুযায়ী দুই হাজার টাকা ফি প্রদানসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন। কয়েক দিন আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র মাদ্রাসায় এসে পৌঁছায়। তিনি ২৮ মার্চ প্রবেশপত্র আনতে মাদ্রাসায় গেলে অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা ও সহকারী অধ্যাপক খলিলুর রহমান জানান, ভুলবশত তার প্রবেশপত্র আসেনি। এ জন্য বোর্ডে যাওয়ার খরচ বাবদ খলিলুর রহমানকে ২০ হাজার টাকা দেওয়ার জন্য বলেন। তিনি সমঞ্চত হলেও পরে জানানো হয়, ভুলবশত তাঁরা কাগজপত্র শিক্ষা বোর্ডে পাঠাননি।এ ব্যাপারে লামচরী কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা বলেন, ‘ভুলে আলিম পরীক্ষার্থী আবদুর রহমানের কাগজপত্র বোর্ডে পাঠানো হয়নি। এ কারণে তার প্রবেশপত্র না আসায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। মানুষ মাত্রই ভুল করতে পারে, বিষয়টি আমাদের ভুল হয়েছে।’ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘ঘটনাটি আমি অবগত নই। তবে শিক্ষকের ভুলে এমনটি হলে তা দুঃখজনক। অভিযোগ পেলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’